৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০০ বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, বিএনপির কর্মীরা সড়কে আটকে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচি পরিকল্পিত। তারা ভাঙচুর চালানোর জন্য আগে থেকে ট্রাকে করে লাঠিসোটা নিয়ে আসেন। এ কারণে বিএনপির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে বের হয়ে হাইকোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে থেমে যায়। নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে একপর্যায়ে সেখানকার সড়কে বসে পড়েন। সড়কে দেওয়া হয় বেরিকেড। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
পুলিশের তাড়া খেয়ে বিএনপির নেতাকর্মীরা দৌড় দেওয়ার সময় আগেই নিয়ে আসা লাঠিসোটা হাতে নেন। এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি জিপ গাড়ি ও কয়েকটি প্রাইভেটকার রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করতেই আগে থেকেই লাঠিসোটা ট্রাকে ভরে নিয়ে এসে রেখেছিলেন। পরে তারা ওইসব লাঠি ব্যবহার করেন।
অ্যাকশনের সিদ্ধান্তের সময় পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কেউ নেতাকর্মীদের গায়ে হাত দেবেন না। শুধু একযোগে এগিয়ে যাবেন। নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন। বেশি সমস্যা হলে গ্যাস মারবেন। ওনারা আগে থেকেই লাঠিসোটা এনে রেখেছেন সেগুলোর দিকে খেয়াল রাখবেন। গাড়ি ভাঙচুর চালাতে পারে, এ জন্য তাদের নিবৃত্ত করবেন। এরপরই পুলিশ হাইকোর্টের বাইরের গেটের সামনে থেকে অ্যাকশন নিতে নিতে প্রবেশমুখের দিকে এগিয়ে যায়।
পুলিশ অ্যাকশন নেওয়ার জন্য এগিয়ে গেলে নেতাকর্মীরা প্রথমে পিছু হটে। এরপর স্লোগান দিয়ে থেমে যায় এবং পুলিশের ওপর চড়াও হয়। এরপরও পুলিশ তাদের ঠেলে সরিয়ে দিতে চাইলে নেতাকর্মীদের একটি অংশ আগে থেকে নিয়ে আসা লাঠিসোটা হাতে নেয় এবং বাম পাশের সড়কে গিয়ে গাড়ি ভাঙচুর করে। নেতাকর্মীদের আরেকটি অংশ পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D