৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
দলের নেতাদের সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ২২ মাস আদালতের রায়ের ওপর ভরসা না করে যদি আমরা রাস্তায় আন্দোলন করতাম, তাহলে এতদিনে নেত্রী (খালেদা জিয়া) মুক্তি পেয়ে যেতেন।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় বলেন, দেশের জনগণ যা কিছু পেয়েছে, আন্দোলন করেই পেয়েছে, আদালতের রায়ে পায়নি। দেশ স্বাধীন করা হয়েছে, সেটাও আন্দোলনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে হয়েছে, আদালতের রায়ে হয়নি। নেত্রীকে মুক্ত করতে হলে আন্দোলন করেই করতে হবে। আদালতের রায়ে হবে না।
সরকার সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, পেঁয়াজের দাম আকাশচুম্বি, চালের দাম বৃদ্ধি, শিশু ধর্ষণ, ক্যাসিনোকাণ্ড, ব্যাংকের টাকা লুট- এসবই কি গুজব? এসব বুঝ দিয়ে আর কতদিন চলবে?
বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, দেশে গণতন্ত্র নেই, আছে ষড়যন্ত্র। সরকার ষড়যন্ত্র চালাচ্ছে জিয়া পরিবারের ওপর। এ জিয়া পরিবারের সংখ্যা দেশে কম হলেও ১৬ কোটি। এ পরিবারের প্রতি ষড়যন্ত্র করা মানেই দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি ষড়যন্ত্র করা। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু গণতন্ত্র পাইনি। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। গণতন্ত্র নিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব।
আলোচনা সভায় মাহফুজ কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D