৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা পুলিশের অনুমতি পেয়েছি। দলের পক্ষ থেকে আমি উক্ত সমাবেশে উপস্থিত হওয়ার জন্য জনগণসহ দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে আজ সকালে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমিত চেয়েছি। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে। দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি। গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D