৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও কৃষক ন্যায্যমূল্য মূল্য পাচ্ছে না এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই নৈরাজ্য বেড়ে যায়, দুর্ভিক্ষ হয়, খুন হয়, ধর্ষণ হয়, দেশে এক দল সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পেঁয়াজসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে উল্লেখ করে দুদু বলেন, এই জিনিসগুলোর যে দাম বেড়েছে এই দামটা কিন্তু কৃষকরা পাচ্ছে না। এ সমস্ত টাকা একটি গোষ্ঠী, একটি সিন্ডিকেট যারা সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ তারা নিয়ে যাচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গত ১২ বছর ধরে দেশের জনগণ দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ দেশের জনগণের ১৬ টাকা সের চাল যে নেত্রী খাওয়াইছেন সেই নেত্রীকে জেলে আটক করে রেখেছে সরকার।
কৃষক দলের আহ্বায়ক দুদু আরও বলেন, সরকারের কারণে প্রশাসনের লোকজন জনগণের কাছে অপবাদের শিকার হচ্ছেন। সরকার এই দেশটাকে সারা বিশ্বে স্বৈরতান্ত্রিক রূপে প্রতিষ্ঠা করেছে। আমরা মুক্তিযুদ্ধের জাতি, গণতন্ত্র প্রতিষ্ঠার জাতি, অধিকার আদায়ের জাতি; সেই জাতিকে সারা বিশ্বে স্বৈরতান্ত্রিক জাতি হিসেবে রূপান্তরিত করেছে সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D