৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
দেশে ক্যাসিনো ও জুয়াসহ শুদ্ধি অভিযানের নামে যে দুর্নীতিবিরোধী অভিযান চলছে তার সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ৩০ ডিসেম্বরে যেভাবে ভোট ডাকাতি করা হয়েছে এর চেয়ে দেশে আর বড় কোনো দুর্নীতি নেই। যদি সত্যিকারেই দুর্নীতিবাজদের বিচার করতে চান তাহলে যারা ২৯ ডিসেম্বর রাতে ভোট কেটেছে তাদের বিচার করুন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহসভাপতি বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারসহ আরও অনেকে।
সভায় সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D