৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯
আগামী বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ।
সোমবার রাত সোয়া ১১ দিকে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনার পুরো পরিবারই বৃহস্পতিবার দেশে ফিরবেন।
সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন।
ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুবারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D