৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও চার প্রেসিডিয়াম সদস্যকে ছাড়াই অন্য ৩৪ সদস্য নিয়ে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছে যুবলীগ।
রবিবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় এ বৈঠক শুরু হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেস সম্পন্ন করার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা বৈঠকে অংশ নিয়েছেন তারা।
বৈঠকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত আছেন। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।
জানা গেছে, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, চারজন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মিজানুর রহমান, নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ আতিয়ার রহমান দিপু, শেখ মারুফ গণভবনের এই বৈঠকে যান নি।
তবে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে ৩৪ জনের প্রতিনিধি দলে আছেন- প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুঁইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, মনজুর আলম শাহীন, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান, আজহার উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D