৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।
রবিবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি ফেসবুক বায়োর স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এ সময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করে। সংবাদ সম্মেলন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতাদের মারতে তেড়ে আসে। একপর্যায়ে তাদের মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয় বলে জানা যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা।
এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে- মামুন খান (এসএম হল ২০০৩-০৪), শাহজাহান শাওন (জিয়া হল ২০০৮-০৯), তারেক হাসান মামুন (জিয়া হল ২০১০-১১) এবং নাইম হাসানের নাম জানা যায়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D