কাউন্সিলর রাজীব আটক, যুবলীগ থেকে বহিষ্কার

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

কাউন্সিলর রাজীব আটক, যুবলীগ থেকে বহিষ্কার

সম্প্রতি চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। অভিযান চালিয়ে ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব-১।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ক্যাসিনো বিরোধী এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১।

র‍্যাব-১ এর এসপি কামরুজ্জমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৪০৪ নম্বর বাসা ঘিরে রাখা হয়েছে। অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভেতরে বা বাইরের কাউকে এ সময় আসতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ৪০৪ নম্বর বাসায় ক্যাসিনো ও জুয়া আসর চলছে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাই র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

র‍্যাব জানায়, ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।