৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শিগগিরই রাজপথে নামুন। জামায়াতকে বাদ দিয়ে রাস্তায় নামুন। খালেদা জিয়াকে মুক্ত করুন।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আমীর খসরুর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজকে জনগণের প্রশ্ন- সামনে ভোট দিতে পারব কিনা? ভোট দেয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এ জন্য আন্দোলন করতে হবে। জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। এই যে আমীর খসরু। এটা আপনাদেরই দায়িত্ব। সব বিভেদ একটু ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন।
তিনি বলেন, আজকে আবরারের হত্যাকাণ্ডের যে কাহিনী শুনছি, তারা (সরকার) ৩০২ ধারায় মামলাকে ৩০৪ ধারায় পরিণত করার চেষ্টা করছে। এই সরকারের জন্য এটা নতুন কোনো ঘটনা নয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনি লড়াইয়ে খালেদা জিয়া মুক্ত হবেন না। তাই সবাইকে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।
বাংলাদেশের অর্থনীতি পুরোপুরিভাবে একটি দলীয় অর্থনীতিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন খসরু।
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলে সাইফুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D