৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যতœবান হোন, নইলে বিদেশি প্রভুরা আপনাদের পতন ঠেকাতে পারবে না, জনগণের তাড়া খেয়ে পালাবার পথ খুঁজে পাবেন না। গত সোমবার রাত ৯টার দিকে এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী আবুল কালামের নেতৃত্বে ফেনী পৌর বিএনপি আহবায়ক ও সাবেক কাউন্সিলর বাবুলের ওপর তার নিজ বাসার সামনে ১২-১৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী সরকারের দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, প্রশাসনিক কাজে চরম অদক্ষতা এবং আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ-র্যাব দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা ও সরকারি দলের নেতাদের বক্তব্যে সন্ত্রাসীদের উস্কে দেয়ার কারণেই একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে চলেছে। তিনি বলেন, সরকারের অনাচারে দেশে আজ চরম জনদুর্ভোগ চলছে, আইনেই শাসন ভূলুন্ঠিত, জনগণের গণতান্ত্রিক অধিকার চরমভাবে লাঞ্ছিত এবং দেশের মানুষ মারাত্মকভাবে অন্ধকারের অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সন্ত্রাসীদের লালন করার জন্য। মির্জা আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় সরকারের উদাসীনতা ও অমনযোগিতার ফলেই দেশে ক্রমান্বয়ে সহিংসতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিল দেলোয়ার হোসেন বাবুলের ওপর আক্রমণকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D