সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ শনিবার, প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ শনিবার, প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু

দেশের স্বার্থ বিরোধী চুক্তি’ বাতিলের দাবীতে ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করবে সিলেট মহানগর বিএনপি। উক্ত সমাবেশ শনিবার বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। শুক্রবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট