১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫-৩০ জন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে।
Manual4 Ad Codeমোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আক্তার বলেন, রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে নাবিল পরিবহনের একটি বাস ও রংপুরমুখী অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দই জনের মৃত্যু হয়।
Manual3 Ad Codeআহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরতলির রফাতুল্লাহ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Manual8 Ad Codeপুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D