সিলেটে ৭ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সিলেটে ৭ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

সিলেট নগরীতে অভিযান চালিয়ে সাতটি মামলার দাগী আসামি শেখ আল মামুন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নগরীর বন্দরবাজার এলাকার মহাজনপট্টি জননী সাজঘরের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত শেখ আল মামুন রাজু (৩৩) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মিয়াখানী (শেখের বাড়ি) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর মেজরটিলা এলাকার প্যারাগন টাওয়ারের একটি বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা ও মাদক সংক্রান্ত মোট সাতটি মামলা রয়েছে। সর্বশেষ, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট