১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯
নগরীর সোনারপাড়ায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইর দু’দিন পর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছিল।
অতঃপর শনিবার নগরীর হাওলাদারপাড়া থেকে শাহজাহান (২৭) নামেও ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। গ্রেপ্তারের পর সে ওই ছিনতাইর ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং তার সহযোগিদেও নাম-ঠিকানাও পুলিশকে দিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার শাহজাহান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুরের মৃত আব্দুল বারীর ছেলে। বর্তমানে সে নগরীর কানিশাইল আব্দুর রউফ কলোনীতে বসবাস করছে।’
গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যেও ভিত্তিতে বসত ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ছিনতাইকৃত ২৭ হাজার টাকার ও ঘটনার দিন তার পরিহিত লাল গেঞ্জি উদ্ধারও করা হয়েছে। ছিনতাইর ঘটনায় শাহপরাণ (রহ:) থানার মামলা (নং-০৮ তারিখ-০৫/১০/২০১৯খ্রিঃ) দায়ের হয়েছিল। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ০৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংক সিলেট শাখা হতে সঞ্চয়পত্র নং-১৪০৮৮৭৯-৮৫ এর মেয়াদপুর্তি শেষে সঞ্চয়পত্রের বিপরীতে ৫,০৮,১৯০/- (পাঁচ লক্ষ আট হাজার একশত নব্বই) টাকা উত্তোলন করে বাংলাদেশ ব্যাংক সিলেট হতে পায়ে হেঁটে মধুবন মার্কেটের সামনে শিবগঞ্জগামী সিএনজি অটোরিক্সাতে উঠেন। তিনি শাহপরাণ (রহঃ) থানাধীন ফরহাদ খাঁ পুল সংলগ্ন সোনারপাড়া গলিতে পৌঁছামাত্র একটি কলো রংয়ের পালসার মোটরসাইকেল থেকে অজ্ঞাতনামা ০২ জন মোটরসাইকেল আরোহী গতিরোধ করে তার ভ্যানেটি ব্যাগে রক্ষিত বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখা হইতে উত্তোলিত ৫,০৮,১৯০/- (পাঁচ লক্ষ আট হাজার একশত নব্বই) এবং পূর্বের রক্ষিত নগদ ২৩,৯০০/- (তেইশ হাজার নয়শত) সর্বমোট ৫,৩২,০৯০/- (পাঁচ লক্ষ বত্রিশ হাজার নব্বই) টাকা সহ ভ্যানেটি ব্যাগটি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে সোনারপাড়ার ভিতর দিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলের আশপাশে স্থাপনকৃত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজে থাকা লাল গেঞ্জি পড়া ছিনতাইকারীর ছবিটি বিভিন্ন ভাবে অনুসন্ধান করে তার নাম মোঃ শাহজাহান বলে জানতে পারে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D