১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট সদর উপজেলা বিএনপি। মাহফিলটি রবিবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল(র.)মাজার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে আফরোজ মিয়া চেয়ারম্যানের আশু সুস্থতা ও রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আব্দুল আহাদ খান জামাল, জেলা সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, আল মামুন খান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বদরুল ইসলাম আজাদ, চৌধুরী মোঃ সোহেল, কামাল আহমদ, এনামুল হক কুটি, ফজলুল হক চৌধুরী, আকবর আলী, সাহেদ আহমদ, এহছানুল করিম মিশু, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম, মাছুম আহমদ, ফিরোজ আহমদ, জামান আহমদ, জৈন উদ্দিন, আব্দুল মুকিত, তৈয়বুর রহমান, জাকির হোসেন, বেলাল আহমদ, দুলাল আহমদ, সৈয়দুর রহমান, ফরহাদ আহমদ চৌধুরী, সামছুদ্দিন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D