১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) সিলেট জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সিলেট যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা, সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, সফিকুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু আহমেদ আনসারী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, সদর উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার ফয়েজ আহমেদ, মোঃ রুনু আহমদ, হেলাল আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহেল রানা, আব্দুল আহাদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, দিলদার হোসেন শামিম, জিয়াউর রহমান জিয়াব, আনোয়ার হোসেন খান, রেজাউল হক চৌধুরী, রুয়েল আহমদ রাজা, সাজু আহমদ কালাই, মহানগর ছাত্রদলের সাবেক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, রহমত হোসেন রকিব, ইমন আহমদ, অজয় রায়, জেলা ছাত্রদলের সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) আহমেদ শাহিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি এস এম জুয়েল, চৌধুরী সোবহান আজাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছাদেক আহমদ ফারুকী, রিপন আহমদ, তারেক আহমদ চৌধুরী, ডা. শিপলু, বেলাল আহমদ, সৈয়দ ইমরানুল হক, রুবেল আহমদ, ইমরান আহমদ রাফি, আবুবক্কর, বখতিয়ার হোসেন, ওয়াহিদ আহমদ, কিশোর মাহমুদ, এবাদ আহমদ চৌধুরী, কবির আহমদ, ইমরান আহমদ, মাহমুদুল করিম, দিনার আহমদ, লিমন আহমদ, মামুন আহমদ, এম এ সালাম, জসিম আহমদ, অপু আহমেদ, শুভ, মনির, ওলিদ, রিয়াদ, মিনহাজ, সোবেদ, আফসার হোসেন, তানবীর প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D