১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
দৈনিক একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দিন আহমদ এর পিতা কাজিটুলা এলাকার বিশিষ্ট মুরব্বী নুর উদ্দিন আহমদ দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব উত্তর কাজিটুলা জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে নগরীর মানিকপীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মো. নুর উদ্দিন আহমদ মঙ্গলবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে-এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নগরীর উত্তর কাজিটুলা অন্তরঙ্গ ৪৪ নং বাসার বাসিন্দা জনাব মো. নুর উদ্দিন আহমদ জীবদ্দশায় কাজিটুলা জামে মসজিদের সাবেক সেক্রেটারি ও বর্তমান উপদেষ্ঠার দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন সংগঠন ও মহল বিশেষ শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D