১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
জৈন্তাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তালিকাভূক্ত কূখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৭ টার সময় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলা বাজার এলাকা হইতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাঙ্গীর আলম কে আটক করে দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে থানায় মাদক ও চুরির ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। যার নাম্বার- নং ২৮। সে নিজপাট ইউনিয়নের যসপুর গ্রামের মৃত আব্দুল লতিফ এর পুত্র।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে দীর্ঘ দিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D