১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সিলেটের কানাইঘাট পুরাতন থানা জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী, পানি উন্নয়ন বোর্ড কানাইঘাট অফিসের অবসরপ্রাপ্ত গেজ অফিসার সমাজসেবী মোহাম্মদ মাহমুদের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার যোহরের পর পুরাতন থানা জামে মসজিদে জানাযা শেষে থানা কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। তার জানাযায় সাবেক সাংসদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমসহ সহ¯্রাধিক মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ীতে মারা যান মোহাম্মদ মাহমুদ পাঠোয়ারী (৭১)। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহমুদ পাঠোয়ারীর ছোট ভাই কানাইঘাট সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক নুরুল ইসলাম নুরু জানিয়েছেন, ‘তার ভাই দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও খেদমতের পাশাপাশি পুরাতন থানা জামে মসজিদ কমিটির ৪০ বছর সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পানি উন্নয়ন বোর্ডের একজন অবসর প্রাপ্ত গেজ কর্মকর্তা ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D