১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চাঙ্গীল বাজারস্থ জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আলা উদ্দিনের নেতৃত্বে তার দোকানের বিশেষ রুমে জুয়া খেলা পরিচালনা হচ্ছিল।
সংবাদ পেয়ে অপরাধ নির্মূলের জন্য গঠিত জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানিক দল ”টিম জৈন্তাপুর” অভিযান করে জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় জুয়া বোর্ডের মালিক আলা উদ্দিন পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী আরো জানায় এই দোকান সহ চাঙ্গীল এলাকায় বেশ কয়েকটি স্থানে দীর্ঘ দিন থেক জুয়া খেলা হয়ে আসছে। তারা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে এবং সেই সাথে বাকী আস্থানায় অভিযানের আহবান করেন।
আটককৃতরা হলো উপজেলার মুক্তাপুর গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪২), মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে সিরাজ মিয়া(৩৮), বিরাইমারা গ্রামের আমির আলীর ছেলে তাজ উদ্দিন(৩২) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল গনির ছেলে ফয়সল আহমদ(৪০)। তাদের নিকট হতে জুয়া খেলার উপকরণ তাস, প্লাস্টিকের সাদা বস্তা ও চটের বস্তাসহ নগদ ৪০৪০/= (চার হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরে অপরাধ নির্মূলের জন্য সার্বক্ষনিক সেবা নিশ্চিত করতে ”টিম জৈন্তাপুর” গঠন করা হয়েছে। সেই সাথে পুলিশি সেবা দ্রুত নিশ্চিতের জন্য সরকারি নাম্বারের পাশাপাশি আরো তিনটি নাম্বার চালু করা হয়েছে ৷ আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা সেবা নিশ্চিত করব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D