১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২১৯০) দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহাব উদ্দিন শিহাব। তিনি বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দুটি নম্বর থেকে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সেলিম মিঞা জানান, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়র আরিফের জনসংযোগ কর্মকর্তা। পুলিশ বিষযটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D