অনলাইন পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

Manual3 Ad Code

বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Manual1 Ad Code

বর্তমানে দেশে সরকারি ব্যবস্থাপনায় ৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদনপ্রাপ্ত ৪১টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ২৬টি চ্যানেল সম্প্রচার কাযক্রম পরিচালনা করেছে। ১৩টি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার মহিলা আসনে-৪২ নুরজাহান বেগম এমপির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয় ‘অনলাইন গণমাধ্যমে নীতিমালা’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নীতিমালাটি প্রণীত হলে সকল অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের অওতায় আসবে। এর ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের পরিসংখ্যাণ পাওয়া যাবে।

Manual4 Ad Code

চট্টগ্রাম-১১ আসনের এম. আবদুল লতিফ এমপি অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৮ বছরে বাংলাদেশ টেলিভিশনের কোনো পূর্ণাঙ্গ স্টেশন স্থাপন করা হয়নি। তবে বিটিভিকে আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে তথ্য প্রযুক্তিভিত্তিক আধুনিক মানসম্পন্ন টেলিভিশন কেন্দ্র পরিচালনার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, ডিজিটাল আর্কাইভ স্থাপন, অনলাইন গ্রাফিক্স, আধুনিক সংবাদ ব্যবস্থাপনা প্রবর্তনসহ সংশ্লিদর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মর্ডানাইজেশন, ডিজিটালাইজেশন এন্ড অটোমেশন অব বাংলাদেশ টেলিভিশন সেন্ট্রাল সিস্টেম’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কক্সবাজার- ১ আসনের মোহাম্মদ ইলিয়াস এমপির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি ব্যবস্থানায় ৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদনপ্রাপ্ত ৪১টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ২৬টি চ্যানেল সম্প্রচার কাযক্রম পরিচালনা করেছে। ১৩টি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। ২টি চ্যানেলের সম্প্রচার কাযক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। টেলিভিশসহ অপর সকল ইলেকট্রনিক মিডিয়া পরিচালনা জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা- ২০১৪ প্রণয়ন করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রচার আইন প্রণয়নের ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ৯৭৯টি। ১০৭৩ সালের ছাপাখানা ও প্রকাশন ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন অনুযায়ী পত্রিকাগুলো পরিচালিত হয়ে আসছে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code