১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার : প্রতিহিংসার বিচারে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশার্ত মুক্তির দাবিতে, কেন্দ্রীয় ঘোষিত, সারা দেশব্যাপী মানব বন্ধন কর্মসুচির অংশ হিসেবে বাদ জুম্মা নগরীর চৌহাট্টায় সিলেট জেলা ও মহানগর যুবদল কতৃক আয়োজিত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আলী আহমদ হিরার পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, যুবদল নেতা মন্তাজ হুসেন মুন্না, মহিবুর রহমান মহির, আংগুর আলম, মুহাইমিনুল ইসলাম সুহেল, জিলু আহমদ, আলি আহমদ, সেলিম আহমদ, জাকির হুসেন, মিসবা উদ্দিন, ফয়ছল কামরান হেলন, বাবুল মিয়া, আহমদ আলী প্রমুখ।
অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে ছাদিকুর রহমান ছাদিক বলেন, স্বাধীন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সসম্মুখীন, দেশে আজ ন্যায় বিচার নেই, চারিদিকে আজ লুটতরাজ, চাঁদাবাজি, দূর্বিত্তায়নে জনগন দিশেহারা। একমাত্র বেগম খালেদা জিয়াই পারেন এ দেশে শান্তি ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রেজিষ্টারী মাঠে বিএনপ’র সিলেট বিভাগীয় সমাবেশ সফলেরও আহবান জানান নেতাকর্মীদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D