১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এই লক্ষ্যকে সামনে রেখে দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সহ বিভাগে উন্নয়ন মূলক কাজ সাধিত হচ্ছে। ফলে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’
বুধবার বিকালে গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল বাজারে ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বরায়া উত্তরভাগ-বাগরখলা-শিংপুর-সুরমা ডাইক সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফুলবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মজনু আহমদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এম. ছাদিকুর রহমান শেখ সাদির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকলীগের সভাপতি মোফাজ্জেল হোসেন তেরা মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক খোকন আহমদ, যুবলীগের সভাপতি জুবের আহমদ রোকন, সোয়েব আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, মলন আহমদ, আব্দুল মালিক মানিক, ফয়ছল আহমদ, আনা মিয়া, আব্দুল কাদির, ছাত্রলীগ নেতা সাহিদ আহমদ চৌধুরী, মাজেদুল ইসলাম, ইশরাক আহমদ ফারহান, রাহেল আহমদ, জাকিরুল ইসলাম জাকির প্রমুখ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D