১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
সিলেটের কানাইঘাট থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মতুরাকান্দি বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাছুম আহমদ (২০) নামে এক চোরকে আটকও করেছে।
রোববার দিবাগত রাতে কানাইঘাট থানা পুলিশ মাছুমকে আটক করে; পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মাছুম কানাইঘাট উপজেলার ডাইকেরগুল গ্রামের গুলাল আহমদের ছেলে।
কানাইঘাট থানা পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর উপজেলার ০১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের ছেলে দুলাল আহমদের বসতঘর হতে মোটরসাইকেলটি চুরির হলে তিনি থানায় অভিযোগ করেন।
তার অভিযোগের প্রেক্ষিতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নিদের্শনায় থানার অফিসার ইনচার্জ মো: শামছুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে একটি টিম গঠন করেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর মতুরাকান্দি বাজার হতে মাছুম আহমদকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
পুলিশ আটক আসামী মাছুম আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার সহযোগিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো: শামছুদ্দোহা পিপিএম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D