১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
সিলেট সংবাদ ডেস্ক : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০নং বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজার (কেউটকোনা) এলাকায় চাঁদাবাজির অভিযোগে বাদেপাশা ইউপি ৬নং ওয়ার্ডের সদস্য বুরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোলাপগঞ্জের রাকুয়ার বাজার এলাকায় একটি বহুজাতিক কোম্পানির এস.আর কে মারধর করে চাঁদাবাজির অভিযোগ এনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী উত্তর এলাকার নেছার আহমদের পুত্র বৃটিশ আমেরিকা টোবাকো কোম্পানি সিলেটের পরিবেশক মেসার্স মওলা বক্স করিম বক্সের গোলাপগঞ্জ এলাকার এস.আর জুনায়েদ আহমদ বাদী হয়ে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং-২৭৭, তাং- ০৪-০৯-২০১৯।
অভিযুক্ত আসামী হলেন- গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের কেউটকোনা গ্রামের মৃত মঈন উদ্দিন এর পুত্র বুরহান উদ্দিন । মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১.৩০মিনিটের দিকে বৃটিশ আমেরিকা টোবাকো কোম্পানির সিলেটের পরিবেশক মেসার্স মওলা বক্স করিম বক্সের গোলাপগঞ্জ এলাকার এস.আর জুনায়েদ আহমদ কোম্পানির মাল বিক্রির কাজে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজারে সাজনুর মিয়ার রেষ্টুরেন্টে যান তখন ঐ এলাকার চিহ্নিত ব্যক্তি বুরহান উদ্দিন তাহার নিকট অনৈতিকভাবে নগদ ৫,০০০ টাকা চাঁদা দাবী করে বসেন। এসময় জুনায়েদ আহমদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে, আসামি বুরহান উদ্দিন তাকে মারধর করে কোম্পানির মালামালের বক্স ভেংগে ফেলেন এবং চাঁদা না দিলে ঐ এলাকায় ব্যবসা করতে দিবেননা, এমন কি মেরে ফেলার হুমকীও প্রদান করে। মামলার বাদী বলেন, তিনি উল্লেখিত এলাকায় বিগত ২ বছর যাবৎ কোম্পানির মাল বিক্রি করে আসছেন কিন্তু অভিযুক্ত ব্যক্তি বুরহান উদ্দিন তাহার নিকট থেকে গত ১ বছর যাবৎ ভয়ভীতি দেখিয়ে নিয়মিতভাবে ২৫০ টাকা মুল্যের এক পেকেট বেনসন সিগারেট স্থানীয় চাঁদা হিসেবে নিয়ে গেছে, কোন টাকা পয়সা ছাড়া। বিধায় বাদী তাহার ব্যবসার ক্ষতিপূরণ ও তাহার জানমালের নিরাপত্তা চেয়ে আদালতে উক্ত চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জানাগেছে, এ মামলাটি পিবিআই এস আই রুপক বাবু তদন্ত করছেন।
এ বিষয়ে জানতে বাদেপাশা ইউপি মেম্বার বুরহান উদ্দিনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D