১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯
সিলেট শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী দূষণের হাত থেকে রক্ষায় চলমান ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’ প্রজেক্টের অংশ হিসেবে আবর্জনা পরিষ্কার করেছেন তিন বৃটিশ এমপিসহ কনজারভেটিব ফ্রেন্ডস অব বাংলাদেশের ২২ সদস্যদের প্রতিনিধি দল।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নগরীর ক্বিনব্রীজের নিচে সুরমার দক্ষিণ তীর পরিষ্কার করেন তারা। এ তিন এমপি হচ্ছেন- ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এনি মারগারেট মেইন এমপি এবং বব ব্যাকম্যান এমপি।
প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এ অভিযানে তারা দল বেঁধে সুরমা নদী তীরের ময়লার স্তুপগুলোতে নেমে ময়লা পরিষ্কার করেন। এসময় তারা বলেন-‘সিলেট তথা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এখানকার তরুণ সমাজ যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা আসলেই দৃষ্টান্তস্বরূপ। আমরাও তাদের সাথে পরিবেশ রক্ষার আন্দোলনে এখানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।’
বৃটিশ এমপিরা ভবিষ্যতেও এই প্রজেক্টের সাথে সর্বাত্মক থাকার আশ্বাস প্রদান করেন এবং তরুণদেরকে উৎসাহ প্রদান করেন। এর আগে বৃটিশ এমপিদের ক্বিনব্রীজ এলাকায় গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন স্কাউট সদস্যরা।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অফ সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণ সহ আরো অনেক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।
“ক্লিন সুরমা গ্রিন সিলেট” প্রজেক্টের মুখপাত্রদের সাথে কথা বলে জানা যায় যে, গত ২১শে জুন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের পথচলা শুরু হয়। প্রজেক্ট শুরুকালীন সময় থেকেই সিলেট সিটি কর্পোরেশন তরুণদেরকে সবধরনের সহায়তা করে আসছে। এই প্রজেক্টে বৃটিশ এমপিদের অংশগ্রহণ নতুন মাইলফলক হিসেবে রচিত হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D