১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সুনামগঞ্জের সিভিল সার্জনের বাড়িতে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ১ জন হাসপাতালে মারা গেছেন। অসুস্থ হয়ে ৮২জন হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার দুপুরে জলি রাণী দেব নামের একজন সিলেট ওসমানীতে মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগীরা ভর্তি হয়েছেন।
এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে সুনামগঞ্জের বর্তমান সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাসের বড় ভাই মৃত প্রানেশ দাসের মেয়ের বিয়ের দাওয়াতি অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে। প্রানেশ দাসের মেয়েকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের মহেন্দ্র কুমার দাসের ছেলে মিহির দাসের সাথে বিয়ে দিয়েছেন। বিয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে ৮৬ জন হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থরা সবাই বর-কনে উভয় পরিবারের আত্বীয়-স্বজন ও পাড়া প্রতিবেশী বলে জানা যায়। বর পক্ষের লোকজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা জানান, বুধবার রাতে বিয়ের খাবার খাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে অনেকেরই পেটে ব্যথা অনুভব করেন। অনেকেই আবার পাতলা পায়খানায়, বমি সহ ডায়রিয়ায় আক্রান্ত হন। এ ভাবে বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একে একে হাসপাতালে ৪২ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
খাবার খেয়ে অসুস্থ সবাইকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
কনের মা চন্দা রানী দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাকে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বর পক্ষের ১৪ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস বলেন, গরম এবং ফুড পয়জেনিং থেকে এমন সমস্যা হয়েছে, সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সুনামগঞ্জের সদর উপজেলার সাদকপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের বরপক্ষের ৪০ জন ও গাড়ীর চালক সহ অন্তত ৮২ জন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দুপুরে জলি রাণী দেব নামের একজন সিলেট ওসমানীতে মারা গেছেন।শুক্রবার দুপুরের দিকে দিরাই হাসপাতালে সরেজমিনে গেলে দেখা যায় চিকিৎসাধীন অবস্থায় অনেক রোগী ব্যথায় ছটফট করছেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে বর পক্ষের ডাইয়ারগাও গ্রামের সিদল দাস, কৃপেন দাস, গাড়ী চালক রায়হান, রিপন মিয়া ও মাহবুব এই ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে রোগীরা পেটে ব্যাথা ও ডায়রিয়া জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪২ জন ও ৪০জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবস্থায় চিকিৎসাধীন আছেন। এদিকে শুক্রবার সকালের দিকে বর পক্ষের ডাইয়ারগাঁও গ্রামের লিপি রানী দাস(২৬), পিন্টু দাস (১৭) নিলয় দাস(৩), ঐশি দাস, শ্যামলী রানী দাস(৩২) সেন্টু দাস(৩০), চিত্র সেন(২৪), ইলা দাস(৩০) অনন্তপুর গ্রামের কনিকা রানী দাস(৩০), মজলিশপুর গ্রামের পুর্ন দাস(৩০) ও দুর্জয় চন্দ্র দাসসহ ১১ জন রোগী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দিরাই হাসপাতালে চিকিৎসাধীন বর পক্ষের আত্মীয় একই পরিবারের ৫ জন । এই পরিবারের সুরবালা দাস জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর তার পরিবারের ৫ জনেরই পেটে ব্যাথা, ডায়রিয়া, খিচুনি ও জ্বরে ভোগছেন।
জানাযায়, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদারের সাথে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত প্রাণেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের বিয়ে বুধবার রাতে সম্পন্ন হয়। এই বিবাহ অনুষ্ঠানে রাতের খাবার খাাওয়ার পর সকালে অনেকেরই পেটে ব্যাথা শুরু হয়। এভাবে অসুস্থ হয়ে একে একে তারা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সবাইকে ডাইরিয়া ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
দিরাই হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: সুমন রায় জানান, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত ৪০ জন রোগী ভর্তি করা হয়েছে, খাদ্যে টক্সিন জাতীয় পদার্থের কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তাদেরকে সার্বক্ষনিক চিকিৎসা দেয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D