৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকুক।
তিনি বলেন, ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে। এই কথা বলে যে অশুভ ইঙ্গিত দিচ্ছেন, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসুন। তাহলে আপনাদের দলও উপকৃত হবে, দেশের মানুষের যে ঘৃণা তা থেকেও আপনারা মুক্তি পাবেন। আমরা চাই, আপনারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুন।’
তথ্যমন্ত্রী এ সময় বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে যদি আগুন সন্ত্রাসে জড়িত থাকার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাহলে গণমাধ্যমে কথা বলার মতো দলটির আর কোনো নেতা থাকবে না বলেও দাবি করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D