১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর সুরমা পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D