প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি পোস্ট করায় বিশ্বনাথ থেকে এক ব্যক্তি আটক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি পোস্ট করায় বিশ্বনাথ থেকে এক ব্যক্তি আটক

প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা, ও সম্মানহানিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার ও পোস্ট করার দায়ে বিশ্বনাথ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বদরুল ইসলাম (৪০) নামের গ্রেফতার ওই ব্যক্তি এসএমপি’র দক্ষিণ সুরমা থানার শস্যউরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র।
র‌্যাব জানায়, তাদের সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে শনিবার ১০টা ১০ মিনিটে বিশ^নাথ থানাধীন মুিন্সবাজারের নিউ আলী বস্ত্রালয় এন্ড সুজ ষ্টোরের ভিতর থেকে ওই ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তার ব্যবহৃত ফেইসবুকআইডি (১) বদরুল ইসলাম বিজয় এবং (২) বদরুল ইসলাম হতে জাতির পিতার বিকৃত ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রীদের মানহানিকর ছবি শেয়ার এবং মন্তব্য করে তার ব্যবহৃত ফেইসবুকে পোস্ট করত। তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট