১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ও হিরোইনসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কাষ্টঘর সুইপার কলোনীর বওনা লালের ছেলে পাপ্পু লাল (২৬)। কাষ্টঘর এলাকার কবিরাজ কানুপালের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম হিরোইন উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত আলামত’সহ আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D