১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, লেখক-কলামিস্ট ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে জিডিপির উন্নয়নমাত্রা প্রতিষ্ঠা ও বৃদ্ধি করে গিয়েছিলেন সাইফুর রহমান। বার বার সফলতার সাথে বাজেট পেশকারী এই মানুষটি শুধু সিলেটের নন স্বপ্ন দেখেছিলেন পুরো বাংলাদেশ নিয়ে। তিনি ছিলেন দলের উর্ধ্বে। তাকে সবার স্মরণ করা উচিত।
সিলেট নগরীর কাজী নজরুল অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাইফুর রহমান স্মৃতি সংসদের আহবায়ক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মইন উদ্দিন মঞ্জুর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম এ হক, বিএমএ’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: শামীমুর রহমান, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান পীর।
ড. আসিফ নজরুল বলেন, সিলেটের রাজনীতিতে অনেক সম্প্রীতি আছে। আমি মরহুম এম সাইফুর রহমান এর সাথে স্মরণ করছি সিলেটের গর্বিত সন্তান মরহুম আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, শাহ এএমএস কিবরিয়াকে। এসব রাজনীতিক কখনও দল দিয়ে রাজনীতি করেননি। তারা ছিলেন দলের উর্ধ্বে। তাই, আজ সাইফুর রহমানকে উচিত ছিল সবার স্মরণ করা। এই সম্প্রীতিটা সবার মাঝে বজায় থাকতে হবে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, “বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা, বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমান সিলেটের উন্নয়নের রূপকার। তার অবদান সিলেটের পরতে পরতে রয়েছে। শুধু সিলেটেই নয়, দেশ ও দেশের বাইরেও এম সাইফুর রহমান কীর্তিময় পুরুষ। সিলেটের মানুষ আজীবন তাকে মনে রাখবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D