১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার : যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম হোসেনের বড় বোন পান্না বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় ৪নং খাদিমপাড়া, পরগনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘ দিন যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
পান্না বেগম, দুই ছেলে, দুই মেয়ে আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মৃত আব্দুস সালাম তালুকদার সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
মরহুমা পান্না বেগমের নামাজে জানাজা বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরগাহ গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।
সিলেট জেলা বিএনপির শোক : যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম হোসেনের বড় বোন পান্না বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিমের বোনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। -আমীন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D