১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সলের পরিচালনায় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক বলেন, ‘আওয়ামী লীগ ও গণতন্ত্র এক সাথে চলার নজির নেই। যখনই তারা ক্ষমতায় গেছে হয়তো বাকশাল করেছে নয়তো গণতন্ত্র হত্যা করেছে। অথচ বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে আসছে। ভোট চুরি করে, বন্দুকের নলের জোরে ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের ভালবাসা পাওয়া যায় না। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমানুষের প্রিয় এই দলকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই। বিএনপি ছিল, আছে এবং থাকবে।’
বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল আর বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তারেক রহমান আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। তাই তো বাকশালী ফ্যাসিস্ট সরকার বিএনপি এবং শহীদ জিয়ার পরিবারকে ভয় পায়। ভয়কে জয় করে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপি দুর্বার গতিতে সামনে এগিয়ে চলছে। বিএনপির অগ্রযাত্রা রুখে দাঁড়ানোর সাধ্য কারো নাই। আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত থাকা আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি শেষ পর্যন্ত লড়াই করে যাবে। এর কারণ একটাই, বিএনপির রাজনীতি ক্ষমতার নয় মানুষের কল্যানের রাজনীতি।’
সাবেক এমপি দিলদার হোসেন সেলিম বলেন, ‘আওয়ামী লীগের মুখে উন্নয়নের বুলি থাকলেও আড়ালে দুর্নীতি আর লুটপাটের মহোৎসব। দেশের গণতন্ত্রকামী মানুষ তাদের পছন্দ করে না। তাই তারা ভোটে পারবে না জেনে জোর করে ক্ষমতা দখল করেছে। জনগণ তাদের ভোট দেয়নি বিধায় প্রতিশোধ হিসেবে জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি করেছে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুল মান্নান, মঈনুল হক চৌধুরী চেয়ারম্যান, কামরুল হুদা জায়গীরদার, আশিক উদ্দিন চৌধুরী, শাহাব উদ্দিন, আব্দুল হাকিম চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাসাস সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপÍ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, দুলাল রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D