৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।
রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে এ ফুলেল শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করে জিয়াউর রহমানের রূহের শান্তি কামনা কামনা করেন দলটির নেতাকর্মীরা।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতা ও সর্বস্তরের কয়েকহাজার নেতাকর্মী সেখানে জড়ো হন।
প্রথমে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির শান্তি, কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মীর নাছির উদ্দিন, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ডা. সিরাজউদ্দীন আহমেদ, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালকুদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ।
অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্ব-নির্ভরতার উত্থান ঘটানোর মূলনীতিকে সামনে রেখে ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের এক মঞ্চে নিয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দুপুর ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
এছাড়া কেন্দ্রীয়ভাবে রাজধানীতে আগামীকাল সোমবার (০২ সেপ্টেম্বর) একটি শোভাযাত্রা করা হবে। নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ২টায় শোভাযাত্রাটি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D