১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র্যালি আয়োজনের জন্য আবেদন করেছিল বিএনপি। তবে মহানগর পুলিশের পক্ষ থেকে র্যালির অনুমতি না মিললেও ঘরোয়াভাবে আলোচনা সভা আয়োজনের অনুমতি মিলেছে।
রোববার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালি বের করার কথা ছিল। এজন্য মহানগর পুলিশ কমিশনার বরাবরে আবেদনও করা হয়েছিল। তবে শনিবার বিকেলে তাদের র্যালির অনুমতি না দিয়ে শুধুমাত্র আলোচনা সভা আয়োজনের অনুমতি প্রদান করে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘র্যালির অনুমতি না পাওয়ায় বিকেল ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা করবে জেলা বিএনপি।’
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, ‘বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বেলা সাড়ে ১২টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’
র্যালির অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দাও জানিয়েছেন নেতৃবৃন্দ। তারা আলোচনা সভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, ‘বিএনপির পক্ষ থেকে নগরীতে র্যালি করার অনুমতি চাওয়া হয়। তবে র্যালির অনুমতি না দিলেও তাদের ঘরোয়া প্রোগ্রামের অনুমতি প্রদান করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D