১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালোর দালালদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পএিকায় সংবাদ দেখে টনক লরেছে হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর গত হাসপাতালে অভিযান দিয়ে থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুক আহমদ ও আনসার ক্যাম্পের ইনচার্জ নাছির উদ্দিনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, শহরতলীর পীরের বাজার এলাকার মোকামের গুল গ্রামের মৃত মছদ্দর মিয়ার মো. বাহার (৩০), সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইছারগাও গ্রামের মৃত সুমন আলীর ছেলে জালাল (৩৬) ও বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের সৈলার ছেলে রনজিত (২৫)।
বিষয়টি নিশ্চিত করে এসআই ওমর ফারুক বলেন, আটক করে তিন দালালকে কোতোয়ালী থানাও হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, দালাল ও প্রতারকদের ওসমানী মেডিকেল হাসপাতালে কোন স্থান নেই। এবিষয়ে পুলিশ ও আনসার বাহিনী সবসময় সর্তকভাবে কাজ করে যাচ্ছে। তবুও দালালদের কোন ধরনের তৎপরতা চোখে পড়লে সরাসরি পুলিশ বা আনসার ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।
1

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D