১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে ওই বাসা থেকে সিলেট্ জেলা যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করে জনতা পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D