৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বর্তমান সরকারপ্রধান যা বলছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘২১ আগস্টের ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে নিন্দনীয় ঘটনা। কিন্তু সরকারপ্রধান এনিয়ে যা বলছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন বলেন, ‘আমরা সরকারে থাকা অবস্থায় এফবিআইকে বাংলাদেশে নিয়ে এসেছি। তদন্ত করার জন্য তাদের সহযোগিতা করেছিলাম। মুফতি হান্নানকে গ্রেপ্তার আমরাই করেছি।’
এ সময় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপারে বিএনপির মহাসচিব জানান, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত শিডিউল পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠাবাষিকীর র্যালি হবে ২ সেপ্টেম্বর ও আলোচনা সভা একদিন এগিয়ে এনে ১ সেপ্টেম্বর আয়োজন করা হবে।
স্থায়ী কমিটির দুই ঘণ্টার বৈঠকে মহাসচিব ছাড়া আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D