১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আব্দুস শহীদ ওরফে ফুলু ডাকাতের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিহত হয় সে। নিহত ফুলু ডাকাতের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার ধর্মদেহী গ্রামে।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আমিনুল ইসলাম জানান, ‘শুক্রবার দিবাগত রাতে মরিচা গ্রামের প্রবাসী আব্দুল করিমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমবেত হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। এসময় মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছা মাত্র ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। আতœ-রক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছুড়ে।’
‘এক পর্যায়ে স্থানীয় লোকজন প্রবাসী আব্দুল করিমের বাড়ীতে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পেয়ে চিৎকার করলে পুলিশ গিয়ে তার সাথে থাকা দেশীয় তৈরি পাইপগানসহ তাকে আটক করে এবং তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের ব্যবস্থা করে। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশী অভিযান পরিচালনা করে ০১ টি ৩০ ইঞ্চি লম্বা রামদা, ০১ টি ছোরা, ০১ টি দরজা ভাঙ্গার লোহার রড় উদ্ধার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D