১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
ভিক্ষুকমুক্ত সিলেট গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এজন্য সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘সরকার সবসময় অসহায় মানুষকে সহযোগিতায় করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
শনিবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যাধিতে আক্তান্ত রোগিদের চিকিৎসাথে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেসা হক, সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এর আগে শুক্রবার বিকেল পৌনে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা সিলেট সিলেট এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এ সময় মন্ত্রীকে অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।
তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D