১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আ.ন.ম শফিকুল হকের বাসায় গিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
শুক্রবার দুপুরে নগরী উপশহরস্থ বাসায় যান নেতৃবৃন্দ। সেখানে গিয়ে ওই আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তারা। একই সাথে প্রয়াত আ.ন.ম শফিকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনাও করেন।
পরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবর জিয়ারতে যান তারা। সেখানে জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতও করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করা প্রবীণ রাজনীতিবীদ আ.ন.ম শফিকুল হক গত ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শফিকুল হকের বয়স হয়েছিল (৭৪) বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D