১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
সিলেট গ্যাস ফিল্ড লি. কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজি নং-১১০৬) এর আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার চিকনাগুলস্থ সিলেট গ্যাস ফিল্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা।
সিবিএ সাধারণ সম্পাদক আবু ইউছুফ ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হানিফ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রনজিত সরকার, জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, চিকনাগুল ইউপি আওয়ামী লীগ সভাপতি ডা. আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবুল কাহির, ফতেহপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলকাছ মিয়া, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউপি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহেল রানা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মনজুর, চিকনাগুল ইউপি শ্রমিক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সর্বস্তরের কর্মচারী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পরিবার, ২১ আগস্টে নিহত আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D