৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
রাজধানীতে ডেঙ্গু আক্রান্তদের সেবায় নিয়োজিত ৩০০ স্বাস্থ্যকর্মীও এ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৪ জন চিকিৎসক।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া এ হাসপাতালের ২৫ জন চিকিৎসক ও ৩৭ জন কর্মী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬ চিকিৎসক ও ১২ নার্স ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দুজন করে হাসপাতাল কর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
গত জুনে রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাবে অনুযায়ী, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯২ জন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মী ৩০০ জন। বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন বলছে, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪ চিকিৎসক, ১৩০ নার্স ও ৭৬ হাসপাতাল কর্মী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D