১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯
কানাইঘাট বাজারে লাইসেন্স বিহীন বিপজ্জনক অবস্থায় বিভিন্ন কোম্পানীর গ্যাস সিলিন্ডার মজুদ রেখে বিক্রি করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে থেকে ১২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা সোমবার দুপুরে কানাইঘাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আইনে এ জরিমানা আদায় করেন।
এ সময় তিনি লাইসেন্স বিহীন অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ না করার জন্য অনেক ব্যবসায়ীকে প্রাথমিক অবস্থায় সতর্ক করে দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D