১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙ্গলি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু নিজের জীবন বাজি রেখে বাঙ্গালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। ঘাতকেরা বাঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছিল। এখন তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা’র হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তাঁর আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারে নি। তাই বঙ্গবন্ধু প্রতিটি বাঙ্গালির হৃদয়ে অমর এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ অম্লান থাকবে।
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিং সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব রৌনক জাহান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর সভাপতি বেনজির আহমেদ এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এরা মহান মুক্তিযুদ্ধকালেই বাংলাদেশের স্বাধীনতা নিয়েও ষড়যন্ত্র করেছিল।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালোরাত্রিতে নিহত বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদদ জুলহাস এনডিসি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মোঃ নাজীবুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন, যুগ্মসচিব মোঃ ফজলুল করিম, মোঃ শহিদুল আলম এনডিসি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D