৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগ নেতা মো. আবদুল করিম।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন। আবদুল করিমের সঙ্গে তার অনুসারীরাও এদিন বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এসময় মির্জা ফখরুল সদ্য যোগ দেয়া নেতাদের অভিনন্দন জানান।
যোগদান অনুষ্ঠানে বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, এদেশের সব মানুষ বিশ্বাস করে খালেদা জিয়াই একমাত্র গণতান্ত্রিক নেত্রী, যিনি গণতন্ত্রকে উদ্ধার করতে পারেন। আমরা সবার আগে দেশনেত্রীর মুক্তি চাই। তিনি এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রতীক। দ্বিতীয়ত হলো এই দখলদারি সরকার, যারা নির্বাচন না করে ক্ষমতা দখল করে নিয়েছে। তাদেরকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে। একইসঙ্গে যে নির্বাচন কমিশন আছে তাদেরকে বাতিল করে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা ছাড়া দেশে কোনোদিন রাজনৈতিক ও অর্থনেতিক মুক্তি আসবে না।
সরকার সিন্ডিকেট করে চামড়া শিল্প ধ্বংসের পায়তারা করছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোরবানির চামড়া বিক্রি করে ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা চলতো। আজকে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের দলীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সিন্ডিকেট ও সরকারের নীতিমালা না থাকার কারণে চামড়া ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যখন কারাগারে, হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা, সেই সময়ে আব্দুল করিমের যোগদান নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। তাকে আমরা দলে বরণ করে নিচ্ছি।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম শুক্কুর, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক মোল্লা প্রমুখ। এসময় গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ও সদ্য বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D