৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ শনিবার (১৭ আগস্ট) থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টম্বর পর্যন্ত।
আজ শনিবার (১৭ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা ৪০ মিনিটে ফিরতি প্রথম হজ ফ্লাইটের অবতরণের কথা রয়েছে।
বিমান সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজি দেশে ফিরবেন। তবে এই সংখ্যক থেকে মৃত হাজিরা বাদ যাবেন।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হবে।
চলতি বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ১৫২ জন হজে গেছেন। এর মধ্যে ৭২ হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।
এ বছর হজ ফ্লাইটে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকিট সমস্যার কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছেন বিমানের মুখপাত্র তাহারা খন্দকার।
তিনি জানান, ৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি শিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ জন হজযাত্রী এবার হজ পালনে সৌদি আরব গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D